Home / খেলা / বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি উন্মোচন
bangabandhu+gold+cup+mbd-10

বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি উন্মোচন

bangabandhu+gold+cup+mbd-7

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৩ সেপ্টেম্বর ২০১৮ । ০৮ আশ্বিন ১৪২৫

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হলো আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি। রাজধানীর হোটেল সোনারগাঁয় নাচ, গান ও উল্লাসের মাধ্যমে সবার সামনে আনা হয় গোল্ডকাপের ট্রফিটি।

bangabandhu+gold+cup+mbd-3

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল। এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদি এমপি, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি ও কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম।

bangabandhu+gold+cup+mbd-5

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতগণ। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, ব্যালে নৃত্য এবং সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমের কণ্ঠে থিম সং অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

আগামী ১ অক্টোবর শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসর। ১ থেকে ৬ অক্টোবর সিলেটে গ্রুপ পর্বের খেলা হবে। ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারে হবে দুটি সেমিফাইনাল।

bangabandhu+gold+cup+mbd-9

১২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল। ফাইনাল ম্যাচে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ লাওস ও ফিলিপাইন। উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ ও লাওস। ‘এ’ গ্রুপের ৩ দল নেপাল, ফিলিস্তিন ও তাজিকিস্তান।

bangabandhu+gold+cup+mbd-8

গ্রুপ পর্বের ফিকশ্চার:
১ অক্টোবর : বাংলাদেশ-লাওস (৬.৩০ মি.)। ২ অক্টোবর : নেপাল-তাজিকিস্তান (৬.৩০ মি.)। ৩ অক্টোবর: লাওস-ফিলিপাইন (৬.৩০ মি.)। ৪ অক্টোবর : তাজিকিস্তান-ফিলিস্তিন (৬.৩০ মি.)। ৫ অক্টোবর : বাংলাদেশ-ফিলিপাইন (৬.৩০ মি.)। ৬ অক্টোবর : ফিলিস্তিন-নেপাল (৬.৩০ মি.)। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.