মাস্টারি বিডি।শান্তা ইসলাম
ঢাকা । ১৯ সেপ্টেম্বর ২০১৮ । ০৪ আশ্বিন ১৪২৫
সুখবর আসছে বেসরকারি কর্মজীবীদের জন্য। তাদের জন্য পেনশনের ব্যবস্থা চালু করছে সরকার বল্লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের কর্মজীবীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণমূলক সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুকরণে সরকার কাজ করে যাচ্ছে’ ।
সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি আরো বলেন, ‘প্রাথমিক পর্যায়ে পেনশন কর্তৃপক্ষ গঠন করে সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের কার্যক্রম শুরু করা হবে।’
‘পেনশন কর্তৃপক্ষ গঠনের সাথে সাথে বেসরকারি পর্যায়ে নিয়োজিত সকল কর্মজীবী মানুষের জন্য একটি সুগঠিত, টেকসই ও বৈষম্যহীন সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে এর প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো চূড়ান্ত করা হবে।’
‘প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো চূড়ান্তকরণের পর সংশ্লিষ্ট সাবসিডিয়িারি অফিস স্থাপনসহ পেনশন কার্যক্রম চালু করা সম্ভব হবে’, যোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম