Home / সাহিত্য / কবিতা / একা একা কিছুক্ষণ | শেখ নজরুল-এর কবিতা
42229156_10217712979322607_4604582378743005184_n

একা একা কিছুক্ষণ | শেখ নজরুল-এর কবিতা

মাস্টারি বিডি।শান্তা ইসলাম
কবিতা । ২০ সেপ্টেম্বর ২০১৮ । ০৫ আশ্বিন ১৪২৫

41589627_10217636921101199_5797098113109852160_n

একা একা কিছুক্ষণ

একা, কেমন আছো একা?
চোখ দুটোকে খুলে রাখো
আজ এখনই শুরু হবে
তোমায় স্বপ্ন দেখা!

কী চাই তোমার? একা
কঠিন থেকে কোমল-কোমল
সবই আমার শেখা!

জল পড়েছি, মাটিও চিনি
কাঁচের চুড়ির শব্দ জানি
অবাক রিনিঝিনি!

ঠোঁট পড়েছি, হাসিও পড়া
চুপকে যেমন আদর করি
তেমনি মধুর নড়াচড়া!

কী চাই তোমার, একা?
গল্প শেখা, কাব্য পাঠ
বিরাট বিরাট কবিতা সব
এক কলমে লেখা!

হাজার পাতার নাটক আমি
এক দৃশ্যে জলের ভাসান
আরেক অংকে পাথর ভুমি

কী চাই তোমার? একা
কী হবে আজ পাঠ্যসূচি?
শিখবে? নাকি শেখা!!

 

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.