Home / ফটো গ্যালারি / বিগবস সালমান খান
salman+khan+actor+mbd

বিগবস সালমান খান

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৭ সেপ্টেম্বর ২০১৮ । ০২ আশ্বিন ১৪২৫

শুক্রবার ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। তাতে ক্যাপশন দিয়েছেন, ‘বিগবসের ১২তম আসরের জন্য যেভাবে নিজেকে প্রস্তুত করছি।’

ছবিটি সালমানের পেশীবহুল শরীরের। সুঠাম দেহের অধিকারী এ তারকা ব্যায়ামাগারে হয়তো নিজেকে পছন্দসইভাবেই তৈরি করছেন। তারই আভাস পাওয়া যায় সুপারস্টারের এই পোস্টে।

ভারতের কালার’স টিভির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগবস’। গত সাত বছর ধরে অনুষ্ঠানটির সঞ্চালনা করছেন বলিউডের এ মেগা তারকা।

প্রসঙ্গত, বিগবসের ১২তম আসরে পারিশ্রমিক নিয়ে ইতিমধ্যে রেকর্ড গড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। এখন চলছে প্রস্তুতি। তবে এবারের আসরের জন্য নিজেকে অন্যভাবে প্রস্তুত করছেন বলে এরই মধ্যে আভাস দিয়েছেন সল্লু।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.