Home / বিনোদন / নাটক / ভাবনার জগৎ
bhabna+actress+mbd-8

ভাবনার জগৎ

bhabna+actress+mbd-6

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৭ সেপ্টেম্বর ২০১৮ । ০২ আশ্বিন ১৪২৫

জনপ্রিয় মডেল-অভিনেত্রী ভাবনা এই প্রথমবারের মতো একটি ধারাবাহিকে অভিনয় করছেন। ছোট পর্দায় একক নাটক ও টেলিছবিতে নিয়মিত এই অভিনেত্রী।

bhabna+actress+mbd

তবে ক্যারিয়ারে এর আগে কোনো দীর্ঘ ধারাবাহিকে তাকে দেখা যায়নি। প্রথমবারের মতো অনিমেষ আইচের গল্পে নাগরিক টিভির জন্য ‘জোছনাময়ী’ শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন বলে জানান তিনি।

bhabna+actress+mbd-3

এটিতে প্রধান চরিত্র জোছনার ভূমিকায় থাকছেন এই গ্ল্যামারকন্যা। এ ধারাবাহিকে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে।

bhabna+actress+mbd-9

অভিনয় দিয়ে যেমন দর্শকদের মন জয় করেন তেমনি অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী এরইমধ্যে লেখক হিসেবেও সবার প্রশংসা কুড়ান।

bhabna+actress+mbd-2

চলতি বছর বইমেলায় ‘গুলনেহার’ শিরোনামের তার একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। সেই উপন্যাসে ৮০ বছরের কল্পিত এক নারী চরিত্রকে তুলে ধরেছিলেন অভিনেত্রী ভাবনা।

bhabna+actress+mbd-5

পরবর্তীতে এটি অবলম্বনে নির্মাণ হয় একটি টেলিছবি। উপন্যাস ও টেলিছবি দুটোর জন্যই ভাবনা বেশ সাড়া পেয়েছেন বলে জানান। সম্প্রতি ভাবনা তার দ্বিতীয় উপন্যাস লেখা শুরু করেছেন বলেও জানান। আসছে একুশে বইমেলায় প্রকাশিত হবে তার এই উপন্যাস।

bhabna+actress+mbd-7

ভাবনার এবারের উপন্যাসটিও মেয়েদের নিয়ে। ১৬ থেকে ২২ বছরের একটি মেয়ের জীবন নিয়ে এ উপন্যাসের কাহিনী। তাই উপন্যাসটি নিয়ে অন্যরকম একটি সময় এখন তিনি পার করছেন।

bhabna+actress+mbd-4

একই সঙ্গে অভিনয় ও লেখালেখি প্রসঙ্গে ভাবনা বলেন, যদিও দুটোর পরিবেশ দু’রকম। তবে আমি যখন যেটি করি মন থেকে করি। অভিনয়ের মধ্য দিয়ে আমি আজকের এই অবস্থানে এসেছি। এটি আমার ভালোবাসার জায়গা। লেখালেখিও আমি ভালোবেসে করি।

bhabna+actress+mbd-10

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.