মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৬ সেপ্টেম্বর ২০১৮ । ০১ আশ্বিন ১৪২৫
দু’টি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আবারও আলোড়ন তুলেছেন বিগ-বি। এই ছবিগুলি ঠিক কীসের জন্য, তা খোলাসা করেননি তিনি। শুধু লিখেছেন, আজ টমেটো বিক্রি করলাম। সাইকেলে করে খবরের কাগজও বিলি করলাম।

এদিকে এটি তার নতুন সিনেমা বা কোনও বিজ্ঞাপনের ছবি কি না, তা নিয়ে জল্পনায় মেতেছেন বিগ-বি’র ভক্তকুল। কেউ কেউ জিজ্ঞাসা করছেন, এগুলি তার পরবর্তী ছবি ‘ঠগস অফ হিন্দুস্থান’-এর কি না।
অবশ্য অমিতাভ জি এখনও সে উত্তর দেননি। তবে ছবিগুলি পোস্ট করে তিনি যে বার্তা দিয়েছেন, তা মন ছুঁয়ে গেছে অনেকের।

এ ব্যাপারে অমিতাভ লিখেছেন, দাঁড়িপাল্লা ও সাইকেলের রূপ অনেকদিন পরে দেখলাম। আপনার ক্ষমতার বাইরে কখনও কিছু ভাববেন না। ভাই আমার, যে কোনও অবস্থা যে কোনও সময়ে আসতে পারে। মাটিতে পা রেখে চলার বার্তাই হয়তো দিতে চেয়েছেন এই অভিনেতা। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার কথাই ধরা পড়েছে তার এই পোস্ট কপিটিতে। সূত্র : মানবজমিন
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম