Home / ফটো গ্যালারি / আবার হাসপাতালে “ট্রাজেডি কিং” দিলীপ কুমার
dilip+kumar+actor+mbd-2

আবার হাসপাতালে “ট্রাজেডি কিং” দিলীপ কুমার

মাস্টারি বিডি । আর কে রাজ
বিনোদন ডেস্ক । ০৭ সেপ্টেম্বর ২০১৮ । ২৩ ভাদ্র ১৪২৫

অসুস্থ হয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি দিলীপ কুমার। বুধবার দিলীপ কুমারের টুইটার হ্যান্ডেল থেকে এ খবর জানানো হয়।

মূলত টুইটটি করেছেন ফয়জল ফারুকি নামে দিলীপ কুমারের এক ঘনিষ্ঠজন। তিনি দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টটি পরিচালনা করেন।

dilip+kumar+actor+mbd-6

টুইটের বার্তা অনুযায়ী, বুধবার বুকে সংক্রামণ নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে এ অভিনেতাকে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, বেশ কিছু দিন ধরেই অসুস্থ বলিউডের এ বর্ষীয়ান অভিনেতা।

গত বছর তিনি অসুস্থ হয়ে পড়লে প্রায় এক সপ্তাহ হাসপাতালে রেখে তার চিকিৎসা করানো হয়। সেই সময় দিলীপ কুমারকে দেখতে হাসপাতালে ছুটে যান শাহরুখ খান, প্রিয়াংকা চোপড়াসহ অনেক বলি তারকারা।

dilip+kumar+actor+mbd-3

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের বর্ণাঢ্য ক্যারিয়ারে রয়েছে দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্ম বিভূষণের মতো সম্মান। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ১৯৯৮ সালের পর তিনি রুপালি পর্দায় কাজ ছেড়ে দেন। ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা-যমুনা’-র মতো বহু বিখ্যাত ভারতীয় সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমার।

dilip+kumar+actor+mbd

“ট্রাজেডি কিং” বা “বিষাদের মহানায়ক” নামে সুপরিচিত দিলীপ কুমারের পক্ষ থেকে টুইটার বার্তায় ফয়জল তার জন্য সবার প্রার্থনা কামনা করেন। সূত্র : যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.