Home / এই দিন / রাজধানীতে হলিউড ও বলিউডী সিনেমা…
film+dhaka+mbd-ok

রাজধানীতে হলিউড ও বলিউডী সিনেমা…

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন । ০৬ সেপ্টেম্বর ২০১৮ । ২২ ভাদ্র ১৪২৫

যারা একটু সময় বের করে সিনেমা দেখতে পারবেন- তাদের জন্য রয়েছে সুখবর। আগামীকাল ৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানী ঢাকায় হলিউড ও বলিউড-এর যে সিনেমাগুলো দেখা যাবে-

film+dhaka+mbd-2

বলিউডপ্রেমিদের জন্য কাল আসছে ৪টি হিন্দি সিনেমা। এর মধ্যে-
পল্টন : জ্যাকি শ্রফ, সনু সুদ, অর্জুন রামপাল, হর্ষবর্ধন রানে অভিনীত ‘পল্টন’ সিনেমাটি নির্মাণ করেছেন খ্যাতনামা নির্মাতা জে পি দত্ত। এটি নির্মিত হয়েছে ১৯৬২ সালের ইন্দো-চায়না যুদ্ধের পটভূমিতে।

film+dhaka+mbd-4

লায়লা মজনু : ইমতিয়াজ আলি পরিচালিত ‘লায়লা মজনু’ সিনেমাটিতে অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, তৃপ্তি দিম্রি, মীর সরোওয়ারসহ অনেকে

হালকা : জাতীয় পুরস্কার পাওয়া নীলা মাহতাব পান্ডা পরিচালিত ‘হালকা’ সিনেমায় অভিনয় করেছেন পাওলি দাম, রণবীর শোরে, কুমুদ মিশরাসহ অনেকে।

film+dhaka+mbd-5

গালি গুলিয়া : দীপেশ জেইন পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘গালি গুলিয়া’তে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, রণবীর শোরে, শাহানা গোস্বামীসহ অনেকে।

film+dhaka+mbd-6

ওদিকে হলিউডের দুটি সিনেমা মুক্তি পাচ্ছে আগামীকাল। যেমন-
দ্য নান : হরর থ্রিলার ভিত্তিক ‘দ্য নান’ সিনেমাটি হচ্ছে কোরিন হার্ডি পরিচালিত ভৌতিক ‘কনজ্যুরিং’ সিনেমার পঞ্চম সিক্যুয়েল।

film+dhaka+mbd-7

পিপারমিন্ট : পিয়ারে মোরেল পরিচালিত ‘পিপারমিন্ট’ শিরোনামের সিনেমাটি অ্যাকশন ও থ্রিলারভিত্তিক।

film+dhaka+mbd-8

প্রসঙ্গত, প্রতি শুক্রবার হলিউড এবং বলিউডের দারুণ দারুণ সিনেমা মুক্তি পাওয়ার দিন। আর তাই শুক্রবারের জন্য সিনেপ্রেমি অনেকেই মুখিয়ে থাকেন। আপনিও সময় বের করে বিশাল পর্দায় অত্যাধুনিক সাউন্ডে সিনেমাগুলো দেখুন- বিনোদিত হোন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.