মাস্টারি বিডি
কুড়িগ্রাম । ০৬ সেপ্টেম্বর ২০১৮ । ২২ ভাদ্র ১৪২৫
ধরলা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির ডলফিন। ধরা পড়ার পর রাজারহাটের ইউএনও-এর উদ্যোগের ফলে ডলফিনটি রক্ষা পেয়েছে। রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে বিলুপ্তপ্রায় এই প্রাণিটি।
কুড়িগ্রামের ফুলবাড়ী ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়ে একটি বিরল প্রজাতির ডলফিন। কয়েকজন উৎসুক যুবক ১৫ হাজার টাকার বিনিময়ে কিনে নেয় সেই ডলফিন। এরপর তা এলাকাবাসীকে দেখানোর জন্য নেওয়া হয় রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাই বাজারে।
এ খবর পাবার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় ডলফিনটিকে উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় রাখা হয়।
পরে স্বাস্থ্য পরীক্ষা করে দ্রুত ডলফিনটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হয়।
রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মো. জসিম উদ্দিন বিরল প্রজাতির ধূসর ডলফিনটির স্বাস্থ্য পরীক্ষার পর জানান, দীর্ঘক্ষণ পানির বাইরে থাকা এবং ভ্যান গাড়িতে করে বেঁধে পরিবহনের ফলে ডলফিনটি দুর্বল হয়ে গেছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টায় এটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্ট করবো।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়ে প্রায় একশ’ কেজি ওজনের বিরল প্রজাতীর এই ডলফিনটি। এর আগে চলতি বছরের ২১ জুন ধরলা নদীতে আরো দু’টি ডলফিন ধরা পড়ে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম