Home / সাহিত্য / কবিতা / আমিও আদিবাসী । বিশ্ব আদিবাসী দিবসের বিশেষ কবিতা
1497341414181 copy

আমিও আদিবাসী । বিশ্ব আদিবাসী দিবসের বিশেষ কবিতা

মাস্টারি বিডি। শান্তা ইসলাম
সাহিত্য । ০৯ আগস্ট ২০১৮ । ২৫ শ্রাবণ ১৪২৫

almamun108_1360698077_1-1

শেখ নজরুলের কবিতা

আমিও আদিবাসী 

আদিবাসী হবো
শোনো আদিবাসী মেয়ে
আদিবাসী করো, আদিবাসী সোনা মেয়ে
তোমার জুমচাষ শিখি, দৃঢ় করি পায়ের পেশি
তোমার পোশাক পরি, পাঠ করি আদিমন্ত্র
ভাবি, বিষ ঢেলে যদি শুদ্ধ হয়
আমাদের চির কাঙ্ক্ষিত, অথচ ভাঙচুর
তাজা রক্তের স্রোতে ভেসেথাকা গণতন্ত্র।

আদিবাসী হব, শোনো আধুনিক মেয়ে
আদিবাসে নাও একবার, অকৃপণ সোনা মেয়ে
তুমি তো মননে নববাসী, আধুনিক চিরকাল
সভ্যতা কি জানে?
না জানুক; জানে তো মহাকাল।

আমরাও জানি, জানে মহারথি অনেকেই
আরও জানি-এই স্বদেশ, আমার চেয়ে বরং
অনেক বেশী আছে-স্পন্দিত তোমাতেই।

আমি হবো সেই প্রেম, সেই আদিবাসী-
যাবো সমতল থেকে পাহাড় অরণ্যে ভাসি
হবো তোমার সবুজ বৃক্ষের নরম পাতা
এই সংহারে তবুও পুড়ুক- দূরত্বের খাতা।

11900089_735987773195160_1612695082063932755_n

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.