মাস্টারি বিডি। শান্তা ইসলাম
সাহিত্য । ০৯ আগস্ট ২০১৮ । ২৫ শ্রাবণ ১৪২৫

শেখ নজরুলের কবিতা
আমিও আদিবাসী
আদিবাসী হবো
শোনো আদিবাসী মেয়ে
আদিবাসী করো, আদিবাসী সোনা মেয়ে
তোমার জুমচাষ শিখি, দৃঢ় করি পায়ের পেশি
তোমার পোশাক পরি, পাঠ করি আদিমন্ত্র
ভাবি, বিষ ঢেলে যদি শুদ্ধ হয়
আমাদের চির কাঙ্ক্ষিত, অথচ ভাঙচুর
তাজা রক্তের স্রোতে ভেসেথাকা গণতন্ত্র।
আদিবাসী হব, শোনো আধুনিক মেয়ে
আদিবাসে নাও একবার, অকৃপণ সোনা মেয়ে
তুমি তো মননে নববাসী, আধুনিক চিরকাল
সভ্যতা কি জানে?
না জানুক; জানে তো মহাকাল।
আমরাও জানি, জানে মহারথি অনেকেই
আরও জানি-এই স্বদেশ, আমার চেয়ে বরং
অনেক বেশী আছে-স্পন্দিত তোমাতেই।
আমি হবো সেই প্রেম, সেই আদিবাসী-
যাবো সমতল থেকে পাহাড় অরণ্যে ভাসি
হবো তোমার সবুজ বৃক্ষের নরম পাতা
এই সংহারে তবুও পুড়ুক- দূরত্বের খাতা।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম