Home / ফটো গ্যালারি / স্তন ক্যান্সারের ঝুঁকি মুক্ত থাকতে ৮ অভ্যাস
brest+mbd-3

স্তন ক্যান্সারের ঝুঁকি মুক্ত থাকতে ৮ অভ্যাস

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
স্বাস্থ্য ডেস্ক । ২৪ জুলাই ২০১৮ । ০৯ শ্রাবণ ১৪২৫

নারীদের কাছে স্তন ক্যান্সার এখন একটি যমদূতসম আতঙ্কের নাম। অথচ দৈনন্দিন কিছু অভ্যাসের ভুলে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়েই চলেছে। তবে কিছু নিয়ম মানার মধ্যদিয়ে এ থেকে মুক্ত থাকা যায়। আসুন জেনে জেনে নেয়া যাক ৮টি অভ্যাস:

১। স্তনের আকার অনুযায়ী সঠিক মাপের ব্রা ব্যবহার না করলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। স্তনের আকারের চেয়ে বড় মাপের বক্ষবন্ধনী স্তনের টিস্যুগুলোকে ঠিকমতো সাপোর্ট দিতে পারে না। আবার অতিরিক্ত ছোট বা টাইট ব্রা’র কারণে স্তনের তরলবাহী লসিকাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

২। সারাক্ষণ ব্রা পরে থাকার কারণে ঘাম ও আর্দ্রতা জমে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই ঘরে থাকা অবস্থায় ব্রা ব্যবহার থেকে বিরত থাকুন।

৩। প্লাস্টিকের বক্সে খাবার রাখলে এবং সেটিতে করেই ওভেনে খাবার গরম করলে, স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এর চেয়ে কাঁচের পাত্র ব্যবহার করুন।

৪। ঘামের দূর্গন্ধ এড়াতে ডিওডোরেন্ট ব্যবহার করি আমরা। এই ডিওডোরেন্ট কেনার সময় দেখে নিন, এতে কী কী উপাদান আছে। এলুমিনাম বেসড উপাদান থাকলে তা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

brest+mbd-2

৫। চুলে ব্যবহারের জন্য দোকান থেকে সস্তায় রঙ কিনবেন না। এতে চুল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিকর রাসায়নিকের কারণে হতে পারে স্তন ক্যান্সারও। তাই ভালো ব্র্যান্ডের ভেষজ চুলের রঙ ব্যবহার করুন।

৬। ঘরের দুর্গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনারের ব্যবহার করা হয়। কিন্তু এতে থাকা প্যাথালেট নামক প্লাস্টিসাইজিং রাসায়নিকের সঙ্গে স্তন ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে। এর চেয়ে ফুটন্ত পানিতে এক টুকরো দারুচিনি ফেলে দিন। এতে ঘরময় সুগন্ধ ছড়িয়ে পড়বে।

৭। আলমারির কাপড়চোপড় পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে ন্যাপথলিন ব্যবহার করি আমরা। কিন্তু এটি ক্ষতিকর ক্যামিকেল দিয়ে তৈরি, যা আপনার স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ। এর চেয়ে নিমপাতা শুকিয়ে কাগজে মুড়িয়ে রেখে দিন, একই উপকার পাবেন।

৮। রান্নাঘরের সিঙ্ক বা কেবিনেট যে রঙিন তরল ক্লিনার দিয়ে পরিষ্কার করা হয়, তাতে থাকা ক্যামিকেল স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এটি মাইগ্রেন ও অ্যালার্জির প্রকোপও বাড়িয়ে দিতে পারে। তাই সিঙ্ক বা কেবিনেট ভিনেগার বা বেকিং সোডা দিয়ে পরিস্কার করুন। সূত্র : ইন্টারনেট

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.