নিহত সামছুল আলমের (৬৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জে। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ঢাকার মানিক নগরের এক বাসায় থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, রোববার দুপুরে সবুজ নামের এক লোক সামছুল আলমকে হাসপাতালে নিয়ে এলে ঘণ্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় সামছুলের মৃত্যু হয়।
সবুজের বরাত দিয়ে বাচ্চু বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল শাপলা চত্বরের কাছে রাস্তা পার হওয়া সময় বিআরটিসির একটি বাস সামছুলকে ধাক্কা দেয়।”
সামছুল ঠিকাদারী ব্যবসায় জড়িত ছিলেন বলে তার ছোট ভাই হেমায়েত উদ্দিন ঢাকা মেডিকেলে সাংবাদিকদের জানান।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম