Home / জাতীয় / মতিঝিলে বাসের ধাক্কায় নিহত ১

মতিঝিলে বাসের ধাক্কায় নিহত ১

নিহত সামছুল আলমের (৬৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জে। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ঢাকার মানিক নগরের এক বাসায় থাকতেন তিনি।

motijheel sapla

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, রোববার দুপুরে সবুজ নামের এক লোক সামছুল আলমকে হাসপাতালে নিয়ে এলে ঘণ্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় সামছুলের মৃত‌্যু হয়।

সবুজের বরাত দিয়ে বাচ্চু বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল শাপলা চত্বরের কাছে রাস্তা পার হওয়া সময় বিআরটিসির একটি বাস সামছুলকে ধাক্কা দেয়।”

সামছুল ঠিকাদারী ব‌্যবসায় জড়িত ছিলেন বলে তার ছোট ভাই হেমায়েত উদ্দিন ঢাকা মেডিকেলে সাংবাদিকদের জানান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 9 26 112

নিষেধাজ্ঞা অমান্য করে কাটা হচ্ছে হাজারো গাছ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ । মাসস ঝিনাইদহ-কোটচাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published.