গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আবুল হাসনাত রেজাউল করিম ও কানাডা প্রবাসী টরেন্টো ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হাসিব খান জড়িত কি না সেটি এখনো জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে।

আজ রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম ই্উনিটের প্রধান ও অ্যাডিশনাল কমিশনার মনিরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গুলশানের হামলার ঘটনার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আরো কয়েক ব্যক্তিকে আটক করা সম্ভব হলে পুরো রহস্য জানা যাবে।
মনিরুল ইসলাম বলেন, আপাতত হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আটদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবদ করা হচ্ছে। জিজ্ঞাবাসাদে হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হলেই গুলশান হামলার মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।
উল্লেখ্য, গত ১ জুলাই হলি আর্টিজান রেঁস্তোরায় হামলার সময় বিভিন্ন ভিডিও ফুটেজে হাসনাত ও তাহমিদের চলাফেরার রহস্যজনক গতিবিধি ধরা পড়ে। এই ঘটনার পর থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাত করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে তাদের ছেড়ে দেয়ার কথা জানানো হয়। গত বৃহস্পতিবার হাসনাত ও তাহমিদকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। ঐদিনই তাদের রিমান্ড আবেদন করা হলে আদালত আটদিনের রিমান্ড মঞ্জুর করে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম