Home / আন্তর্জাতিক / মানবাধিকার কর্মী আসমার প্রতি জাতিসংঘ মহাসচিবের শ্রদ্ধা
un+asma+mbd-3

মানবাধিকার কর্মী আসমার প্রতি জাতিসংঘ মহাসচিবের শ্রদ্ধা

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ১৪ ফেব্রুয়ারি ২০১৮ । ০২ ফাল্গুন ১৪২৪

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পাকিস্তানের ‘মানবাধিকার কর্মী’ আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। গুতেরেস ন্যায্যতা ও সমতার পক্ষে আসমার সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সপ্তাহান্তে হৃদরোগে আক্রান্ত হয়ে আসমা মারা যান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
অ্যান্তোনিও গুতেরেস ৬৬ বছর বয়সী আইনজীবীর পরিবারের সদস্য, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ জানান।

জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে বলেন, ‘আমরা একজন মহান মানবাধিকার কর্মীকে হারিয়েছি।’

রোববার আসমার মৃত্যুর খবরের পর বিবৃতিটি প্রকাশিত হয়। বিবৃতিতে আরো বলা হয়, ‘তিনি (আসমা) সকল মানুষের মৌলিক অধিকার ও সমতার পক্ষের অক্লান্ত সৈনিক ছিলেন। একজন পাকিস্তানী আইনজীবী হিসেবে অভ্যন্তরীণ বিচার ব্যবস্থার পাশাপাশি বৈশ্বিক সমাজকর্মী হিসেবেও তিনি আজীবন মানুষের অধিকারের জন্য কথা বলে গেছেন। আসমা একজন অত্যন্ত প্রতিভাবান, আদর্শবাদী, সাহসী ও কোমল হৃদয়ের অধিকারী ছিলেন।
তারা একসঙ্গে হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও তারা ইরানের মানবাধিকার বিষয়ক ইউএন স্পেশাল র‌্যাপটা হিসেবে একসঙ্গে দায়িত্ব পালন করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 7 2026 777 98888899

প্রধানমন্ত্রীর ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটি কর্পোরেশনের কার্যক্রমকে আরও বেগবান করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি বলেছেন, পরিচ্ছন্ন ও সবুজ …

Leave a Reply

Your email address will not be published.