Home / প্রধানমন্ত্রী / স্টকহোমের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
pm+start+sweden+mbd-f

স্টকহোমের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ জুন ২০১৭ । ৩০ জৈষ্ঠ্য ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে সুইডেনে তিন দিনের দ্বিপক্ষীয় সম্মেলনে যোগদানের লক্ষ্যে লন্ডন হয়ে স্টকহোমের উদ্দেশে আজ মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছেন।

এটি বাংলাদেশের কোন সরকার প্রধানের স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে প্রথম দ্বিপক্ষীয় সফর।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের (বিজি-০০১) একটি ভিভিআইপি ফ্লাইট দুপুর ১২ টা ১০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছে।

pm+start+sweden+mbd-in

অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, তিন বাহিনী প্রধানগণ, ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী লন্ডনে ২৪ ঘন্টা যাত্রাবিরতি করবেন। শেখ হাসিনা আগামীকাল বিকেলে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্টকহোমের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ৪৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ১৫ জুন সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

pm+start+sweden+mbd-in-2

প্রধানমন্ত্রী সুইডিশ পার্লামেন্ট পরিদর্শন করবেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠক করবেন।

আনুষ্ঠানিক বৈঠকের প্রাক্কালে শেখ হাসিনা রয়্যাল ক্যাসল-এ সুইডিশ রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী ১৫ জুন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় এবং ১৬ জুন বাংলাদেশ-সুইডেন বিজনেস এন্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এইচ এন্ড এম’-এর সিইও কার্ল-যোহান পার্সন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকোব ওয়ালেমবার্গ, ইনভেস্টরের ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের জন সোডারস্টর্মের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
তিন দিনের সুইডেন সফর শেষে প্রধানমন্ত্রী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 8888

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই …

Leave a Reply

Your email address will not be published.