Home / চাকরির খবর / দেশে শূন্য পদে লোক নিয়োগ কার্যক্রম অব্যাহত
9_103281

দেশে শূন্য পদে লোক নিয়োগ কার্যক্রম অব্যাহত

মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম। ঢাকা । ১৩ জুন ২০১৭ । ৩০ জৈষ্ঠ্য ১৪২৪

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমানে দেশে ৩ লাখ ২৮ হাজার ৩১১ টি শূন্য পদ রয়েছে। এসব শূন্য পদে লোক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তরিকত ফেডারেশনের সদস্য এম এ আউয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে মোট ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যার মধ্যে ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণির পদ রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৮১৯টি।
তিনি বলেন, জনপ্রশাসনে বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগকৃত মোট কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন।

সূত্র : বাসস

 

About Shekh Nazrul

Check Also

11 4 2026 33

২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪ হাজার

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬মাসস দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৬ দিনে হাম ও …

Leave a Reply

Your email address will not be published.