Home / খেলা / বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে জাইমা রহমান
11 3 26 4444

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে জাইমা রহমান

ঢাকা, বুধবার ১১ মার্চ ২০২৬মাসস

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দেখতে হাজির হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রী জাইমা রহমান।

দুপুর দেড়টার দিকে টসের আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাঠে প্রবেশ করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। এর কিছুক্ষণ পরে জাইমা রহমানও উপস্থিত হন, যিনি আমিনুল হক ও বিসিবি কর্তৃপক্ষের ফুলেল বরণ গ্রহণ করেন।

প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে উভয়েই বিসিবির প্রেসিডেন্টস বক্সে বসে খেলা উপভোগ করছেন।

মাঠের খেলার খবর অনুযায়ী, টস জিতে বোলিং করতে নেমে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। পাওয়ারপ্লেতে পাকিস্তানি ব্যাটারদের বেশি সুবিধা দিতে পারেনি টাইগার পেসাররা। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে পাকিস্তান দুই উইকেট হারিয়ে ৫২ রান করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

10 3 26 26 11

সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের

ঢাকা, মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ মাসস সংসদ ভবন এলাকায় পানির সংকটের কথা উল্লেখ করে জাতীয় সংসদের …