Home / জাতীয় / তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট
20 26 999999

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট

ঢাকা, শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার কন্যা জাইমা রহমান। আজ শুক্রবার বিকেলে জাইমা রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়।

জাইমা রহমান তার পোস্টে দুটি ছবি যুক্ত করেছেন। আর পোস্টের বর্ণনায় লিখেছেন, ‘ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী।

অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।’তিনি লিখেছেন, ‘আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যক্তি—যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।’জাইমা রহমান আরো লিখেছেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …