Home / জাতীয় / এখন সময় বিএনপির: ফখরুল
25 9 25 2

এখন সময় বিএনপির: ফখরুল

ঢাকা, বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫ মাসস

স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় বিএনপির।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই কথা বলেন তিনি।

পোস্টে তিনি লিখেন, ‘বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস।’

হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত।’

দলের দেওয়া কিছু প্রতিশ্রুতি তুলে ধরেছেন মির্জা ফখরুল। এগুলো হলো:

সংবিধান সংস্কার– ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান।

শুধু সুষ্ঠু নির্বাচন– প্রকৃত ফলাফল।

ক্ষমতা জনগণের হাতে।

দুই মেয়াদই যথেষ্ট– আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।

সংসদ সদস্যদের কণ্ঠস্বর ফিরিয়ে দিন– শুধু ভোট নয়, মতামতের অধিকার।

কাগুজে ব্যালটই সমাধান– নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন।

জনগণের জন্য কাজ করা প্রকৃত প্রশাসন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 44444

মান্য থেকে ‘মহামান্য’

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে সংসদ সদস্য, …