Home / আন্তর্জাতিক / কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে মৌসুমি ফল উপহার পাঠালেন খালেদা জিয়া
25 6 25 1

কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে মৌসুমি ফল উপহার পাঠালেন খালেদা জিয়া

ঢাকা, বুধবার ২৫ জুন ২০২৫ মাসস

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির জন্য বাংলাদেশের মৌসুমি ফল উপহার পাঠিয়েছেন।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় দুপুর ৩টায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি জানায়, কাতারের আমিরের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এই উপহার পাঠানো হয়েছে। বিশেষ করে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় দলটি।

উপহার হস্তান্তরের সময় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল ফল গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, গত ২৩ জুন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উপহারসামগ্রী কাতারের উদ্দেশে পাঠানো হয়। সার্বিক এ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

এই সৌজন্য উপহার দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক শুভেচ্ছা আরও জোরদার করবে মর্মে বিএনপি আশা প্রকাশ করে,

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …