Home / জাতীয় / সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ
12 5 25 6

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাকা, সোমবার ১২ মে ২০২৫ মাসস

অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন।

শিক্ষার্থীরা বলেন, ‘সম্প্রতি শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনের সময় একটি পক্ষ ভুয়া ভুয়া বলে অবমাননা করে। এর প্রতিবাদে আমরা আজ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনা করেছি।’

আরো বলেন, ‘বাংলাদেশি হিসেবে আমরা জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতের অবমাননা কোনোভাবে মেনে নিতে পারি না।’ বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে বাংলাদেশপন্থী হয়েই করতে হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11 222

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত …