Home / জাতীয় / খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন ৮ নভেম্বর
kh

খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন ৮ নভেম্বর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি  চূড়ান্তউন্নত চিকিৎসার জন্য আগামী ৮ নভেম্বর তাকে লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া স্থির হয়েছে।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বিষয়টি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। বোর্ডের ৭ চিকিৎসক, নার্স ও তিন সহকারীসহ ১৬ জন তার সঙ্গে যাবেন।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য ইতিমধ্যে লন্ডনের কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে পাঠানো হবে, সেখানে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকতে হবে।
 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 9 26 222

মিরপুরের রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষে চলছে টিকাসহ স্বাস্থ্যসেবা কার্যক্রম, নেই পানি-বিদ্যুৎ

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আজ …