Home / খেলা / শেয়ার কারসাজি : সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা
2421

শেয়ার কারসাজি : সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

ঢাকা, মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪

শেয়ারবাজারে কারসাজির কারণে ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইনস্যুরেন্স কম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সাকিবের পাশাপাশি আরো ছয়জনকে জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইনস্যুরেন্স কম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
-কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 8 2

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

১৫ আগস্ট ২০২৬ | মাসস বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে নতুন করে চার নেতাকে …