Home / পরিবেশ / সেন্টমার্টিনে ৮ মা কাছিমের ১০২৮ ডিম
kasim

সেন্টমার্টিনে ৮ মা কাছিমের ১০২৮ ডিম

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
পরিবেশ | ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩ মাঘ ১৪৩০

download

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে কাছিমের প্রজনন মৌসুমে দ্বীপে ডিম পাড়তে এসেছিলো ৮টি মা কাছিম। গেলো তিন মাসে দ্বীপে ৮টি অলিভ রিডলি প্রজাতির মা কাছিম ১০২৮ টি ডিম দিয়ে সাগরে ফিরেছে। তবে আশঙ্কার বিষয় হলো- এ প্রজনন মৌসুমে মোট তিনটি মা কাছিম মৃত পাওয়া গেছে।

দ্বীপের অন্যান্য জায়গার তুলনায় অপেক্ষাকৃত কম ট্যুরিস্ট এবং নির্জন জায়গা হওয়ায় সেন্টমার্টিনের দক্ষিণ পশ্চিমের শীলবুনিয়া গোলার বীচ সংলগ্ন এলাকায় অধিকাংশ মা কাছিমগুলো ডিম ছাড়তে আসে। সেন্টমার্টিন পরিবেশ অধিদপ্তরের স্থাপিত কাছিম হ্যাচারিতে এ ডিমগুলো সংরক্ষণ করা হচ্ছে।

সেন্টমার্টিনে প্রথম অলিভ রিডলি প্রজাতির মা কাছিম ডিম ছাড়তে আসে ১০ নভেম্বর। সেদিন ১৫৯টি ডিম দিয়ে সাগরে ফিরে মা কাছিম। পরবর্তীতে ৯ ডিসেম্বর ১১৬টি, ৮ জানুয়ারি ১২১টি, ২ ফেব্রুয়ারি ২টি মা কাছিম যথাক্রমে ১০১, ১৪৫টি, ৪ ফেব্রুয়ারি ২টি মা কাছিম যথাক্রমে ১২৬, ১২৯টি ডিম ছাড়ে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। তিনি বলেন, সেন্টমার্টিনে কাছিম ডিম ছাড়তে আসলে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ডিমগুলো সংগ্রহ করে হ্যাচারিতে সংরক্ষণ করি।

ডিম সংগ্রাহক তৈয়বুল্লাহ বলেন, এ মৌসুমে ৮টি মা কাছিম ডিম ছাড়তে আসে। আমরা খবর পেয়ে সেগুলো নিরাপদে সংগ্রহ করি। সংগ্রহ করার পর হ্যাচারিতে রাখি।

ডিম সংগ্রাহক নুরুল হক বলেন, সেন্টমার্টিনে বেশি কুকুর থাকার কারণে মা কাছিম ঝুঁকিতে থাকে।
আমরা ডিম সংগ্রাহকেরা খবর পেলেই তাৎক্ষণিক খবরাখবর রাখি। তারপর আমরা ডিমগুলো সংগ্রহ করে থাকি।

সেন্টমার্টিনে সরেজমিনে পরিদর্শন করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ১টি গর্ত থেকে ১টি বাচ্চা কাছিম ডিম ফুটে বের হয়ে এসেছে। ধারণা করা হচ্ছে- আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ওই গর্ত থেকে সব গুলো বাচ্চা বের হয়ে আসবে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের এই বিজ্ঞানী বলেন, আমাদের মহাপরিচালক স্যার সামুদ্রিক প্রাণবৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি টিম গঠন করেছে। টিমটি কক্সবাজার অঞ্চলে প্রাণবৈচিত্র্য রক্ষায় কাজ করছে।

কাছিমের মৃত্যুর বিষয়ে এই বিজ্ঞানী বলেন, মা কাছিম ডিম দিয়ে সাগরে ফেরার সময় বাঁধাগ্রস্ত হয়ে বা এক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। গেলো শুক্রবারও কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তর সোনারপাড়া অংশে একটি মৃত কাছিম ভেসে আসে। কচ্ছপটি অলিভ রিডলে প্রজাতির। সেটিও ডিম দিয়ে সাগরে ফেরার সময় বাঁধাগ্রস্ত হয়ে বা এক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়। সেন্টমার্টিনে কুকুর অনেক বেশি- এটাও- মৃত্যুর একটা কারণ হতে পারে।

সূত্র : জনকণ্ঠ, ছবি : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …