Home / জাতীয় / ‘অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার’-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
1245

‘অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার’-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
তথ্য | ২৫ জানুয়ারি ২০২৪ | ১১ মাঘ ১৪৩০

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সঠিক তথ্যের ওপর সমালোচনা হলে সরকার তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে। তবে বিভিন্ন মাধ্যমে যারা অপপ্রচার চালায়, তাদের জবাবদিহির আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (এটকো) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার। সেই সঙ্গে সবার জন্য মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। গণতন্ত্রের স্বার্থে সরকার তথ্যের অবাধ স্বাধীনতা চায়। অপতথ্য ও গুজবমুক্ত গণমাধ্যম গড়ে তুলতে বেসরকারি টেলিভিশনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলক ভুলতথ্য দিয়ে জাতিতে বিভ্রান্ত করার চেষ্টা করলে তা রুখে দিতে হবে।

সূত্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …