Home / জাতীয় / বাড়ছে হজ নিবন্ধনের সময়
HAJ

বাড়ছে হজ নিবন্ধনের সময়

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
ধর্ম | ১৪ জানুয়ারি ২০২৪ | ১ মাঘ ১৪৩০

তৃতীয় দফায় বাড়ছে পবিত্র হজ নিবন্ধনের সময়। দ্বিতীয় দফার বাড়তি সময় ১৮ জানুয়ারি শেষ হবে। নতুন করে কতদিন বাড়বে তা আগামী বুধবার জানা যাবে। তবে সময় যে বাড়ছে এটা নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ অনুবিভাগ) ড. মো. মঞ্জুরুল হক জানান, ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় রয়েছে।  কাঙ্ক্ষিত মাত্রায় নিবন্ধন পাওয়ার জন্য নিবন্ধের সময় বাড়ানো হচ্ছে।।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিবন্ধনের সময় আরও এক মাস বাড়তে পারে। তবে দুই দফায় তা বাড়ানো হতে পারে। প্রথম দফায় ১৩ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হতে পারে। পরে আরেক দফা বাড়ানো হবে।

হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বাড়ি ভাড়াসহ হজের আনুষঙ্গিক কার্যক্রম পরিদর্শন করতে বর্তমানে সৌদি আরবে রয়েছেন। তিনি দেশে ফেরার পর হজ নিবন্ধনের সময় বাড়ানোর ফাইল সচিবের কাছে পাঠানো হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 9 26 222

মিরপুরের রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষে চলছে টিকাসহ স্বাস্থ্যসেবা কার্যক্রম, নেই পানি-বিদ্যুৎ

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আজ …