
মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ০৫ ফেব্রুয়ারি ২০১৯ । ২৩ মাঘ ১৪২৫
দেখতে বেশ সুন্দর। ‘কিরিটি চিরিটি চিট্টি-কিট্টি-কিটরি… কিচ কিচ’ সুরে ডাকাডাকি করে। পাখিটির বাংলা নাম: ‘তিলা মুনিয়া’।

ইংরেজি নাম: “স্পটেড মুনিয়া” (Spotted munia), বৈজ্ঞানিক নাম: লনচুরা পাংকটুল্যাটা (Lonchura punctulata)।

আমাদের দেশে যে ক’প্রজাতির মুনিয়া বেশি দেখা যায়, ওরা হচ্ছে কালোমাথা মুনিয়া, সাদাগলা মুনিয়া, সাদাপিঠ মুনিয়া, তিলা মুনিয়া ও লাল মুনিয়া।

মুনিয়া প্রজাতির মধ্যে লাল মুনিয়াই সবচেয়ে বেশি সুন্দর। এর মাথা, চিবুক, গলা, ঘাড় কালচে বাদামি।

পিঠ চকোলেট-পাটকিলে। বুক-পেট হালকা হলুদাভের ওপর কালো বৃত্তের ভেতর সাদা ছিট ছিট দাগ।

তলপেটের দিকে ছিট বা কোনো ধরনের দাগ নেই। লেজের উপরের গোড়ার দিক হলুদাভ। তলার দিকটা সাদাটে। ত্রিকোণাকৃতির ঠোঁটটি নীলচে কালো।

পা কালচে। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। পাখিবিশারদ ছাড়া সর্বসাধারণের পক্ষে স্ত্রী-পুরুষ নির্ণয় করা কঠিন।

মুনিয়ারা মাটিতে নেমে হাঁটতে পারে না। চড়ুই পখির মতো লাফিয়ে লাফিয়ে হাঁটে। বাস করে দলবদ্ধভাবে- গাছের ডালে বসে জোড়ায় জোড়ায়, গায়ের সঙ্গে গা মিলিয়ে। দৃশ্যটি দেখার মতো বটে।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম