
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ০৬ ফেব্রুয়ারি ২০১৯ । ২৪ মাঘ ১৪২৫
করবী ফুল সাধারণত লাল গোলাপী বা সাদা হয়ে থাকে।

গোলাপী রঙের করবী ফুলকে রক্তকরবী বলা হয়।

সাহিত্যে ব্যবহৃত হয়ে রক্তকরবী, শ্বেতকরবী ইত্যাদি খুবই বিখ্যাত হয়েছে।

দেখতে সুন্দর ও অত্যন্ত রুক্ষ পরিবেশে বাড়তে পারে বলে বহু জায়গায় এটি চাষ করা হয়।

ফুল দেখতে এত সুন্দর হলে কী হবে করবী গাছের সর্বাঙ্গ কিন্তু তীব্র বিষযুক্ত।

করবী ভূমধ্যসাগরীয় ও এশীয় প্রজাতি। এরা চিরসবুজ গাছ। গোড়া থেকে অনেকগুলো ডাল ঝোঁপের মত গজায়।

পাতা ডালের আগার দিকে বেশি। গ্রীষ্ম ও বর্ষায় ফুল ফোটে। এদের বীজ বিষাক্ত।

করবীর বৈজ্ঞানিক নাম: Nerium oleander ইংরেজি নাম: Oleander.

অন্যান্য নাম: Adelfa, Alheli Extranjero, Baladre, Espirradeira, Flor de Sao Jose, Laurel de jardin, Laurel rosa, Laurier rose, Flourier rose, Olean, Aiwa, Rosa Francesca, Rosa Laurel, and Rose-bay.।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম