Home / প্রচ্ছদ / দেশি খেলা হারিয়ে গেলো!
deshi+khela+Kabadi+mbd

দেশি খেলা হারিয়ে গেলো!

deshi+khela+Kabadi+mbd-3

মাস্টারি বিডি । শিমুল আহসান

ফিচার । ১৬ জানুয়ারি ২০১৯ । ০৩ মাঘ ১৪২৫

কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে দেশি খেলা। একসময় গ্রামবাংলার খেলা মানেই- হা ডু ডু বা কাবাডি, দাড়িয়াবান্ধা বা গাদন খেলা, গোল্লাছুট, বৌচি, কানামাছি, ইচিং বিচিং, ওপেন টু বাইস্কোপ, কড়ি খেলা, মার্বেল খেলা, লাঠি খেলা, নুনতা খেলা, ডাংগুলি, মোরগ লড়াই ইত্যাদি। আরো কতো নাম জানা না জানা খেলা আছে গ্রামীণ জনপদে।

openti+baescop+mbd

এ খেলাগুলোতে কোনো সরঞ্জামের প্রয়োজন হতো না। ফলে এতে কোনো টাকা-পয়সাও লাগতো না। অথচ এই খেলাগুলো নির্মল আনন্দের পাশাপাশি শরীরকে সুস্থ সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো।

deshi+khela+Kabadi+mbd-4

শিশু কিশোর এবং তরুণরা এই খেলাগুলো খেলতো। একটা সময় ফুটবল এবং ভলিবল খেলাও জমে উঠতো। এই খেলাগুলোর প্রতিযোগিতা রীতিমতো উৎসবে পরিণত হতো।

gollachhut+mbd

প্রশ্ন থাকে, তাহলে ক্রিকেট কি এই দেশি খেলাগুলোর জায়গা দখল করতে পেরেছে? আসলে পারেনি। সময় গড়ানোর সাথে সাথে শিশু-কিশোরেরা এখন আগের তুলনায় লেখাপড়ায় সময় ব্যয় করছে বেশি।

deshi+khela+Kabadi+mbd-2

এছাড়া, ঘরোয়া বিনোদন বেড়ে যাবার ফলে ঘরে বসে টেলিভিশনে স্যাটেলাইট চ্যানেল উপভোগ করা, ইন্টারনেটের মাধ্যমে নানামুখি বিনোদনের সুবিধা নিচ্ছে।

marbel+khela+mbd

কিন্তু যে প্রজন্ম গ্রামীণ অবারিত সবুজে মুক্ত পাখির মতো হাসিখেলায় দুরন্তপনায় উজ্জ্বল সময় পার করে এসেছে তারা কি কখনও এইসব আনন্দ বিনোদন ভুলে যেতে পারবে?

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.