Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই প্রথম দুই মুসলিম নারী
usa+congress+mbd

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই প্রথম দুই মুসলিম নারী

মাস্টারি বিডি । শিমুল আহসান
আন্তর্জাতিক ডেস্ক । ০৮ নভেম্বর ২০১৮ । ২৪ কার্তিক ১৪২৫

যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম…

যুক্তরাষ্ট্রের ভোটাররা দুজন মুসলিম নারীকে কংগ্রেস সদস্য নির্বাচিত করেছেন। এরা দুজনেই ডেমোক্র্যাট দলের সদস্য। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম ঘটনা। খবর এএফপি’র।

First+two+Muslim+women+elected+mbd

সোমালি শরণার্থী ইলহান ওমর মধ্য-পশ্চিমাঞ্চলীয় মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। তিনি কংগ্রেসের প্রথম মুসলিম সদস্য কিথ এলিসোনের স্থলাভিষিক্ত হবেন।

ফিলিস্তিনী অভিবাসী দম্পতির সন্তান ও সমাজকর্মী রাশিদা তিলাইব কংগ্রেসের একটি আসনে নির্বাচিত হয়েছেন। তিনি বাধাহীনভাবেই নির্বাচিত হয়েছেন। আসনটিতে কোন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ছিল না।
এই নিয়ে হাউসে মোট মুসলিম সদস্যের সংখ্যা দাঁড়ালো তিন জনে।

কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে পুননির্বাচিত হয়েছেন। তিনি একজন আফ্রিকান-আমেরিকান মুসলিম।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.