মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০৮ নভেম্বর ২০১৮ । ২৪ কার্তিক ১৪২৫
বিরাট কোহলির ৩০তম জন্মদিন পালিত হলো। ভারতের জীবন্ত কিংবদন্তি এ ক্রিকেটার দিল্লিতে ১৯৮৮ সালের জন্ম গ্রহণ করেন।

বিয়ের পর এটাই কোহলির প্রথম জন্মদিন। আর প্রথম জন্মদিনকে স্পেশাল করতে স্বামীকে জড়িয়ে ধরা একটি ছবি ইন্সটাগ্রামে সোমবার (৫ নভেম্বর) সকালে শেয়ার করলেন আনুশকা। রাত ১২ টায় বিরাটের জন্মদিন সেলিব্রেট করার পরের মুহূর্তের ছবি এটি। জানা গিয়েছে, বিয়ের পর প্রথম জন্মদিন স্ত্রীর সঙ্গে কাটাতে দেহরাদূন উড়ে গিয়েছেন বিরাট।

জন্মদিনের রাতের এই ছবি সোমবার সকালে ইন্সটাগ্রামে শেয়ার করে আনুশকা ক্যাপশনে লেখেন ঈশ্বরকে ধন্যবাদ কোহলির জন্মের জন্যে। ছবিতে আনুশকাকে কালো পোশাকে দেখা যাচ্ছে এবং বিরাটকে শাল গায়ে মাথায় তিলক পরা অবস্থায় দেখা যাচ্ছে।

এর আগে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে আনুশকা ক্যাপশন দিয়েছিলেন- আমার চন্দ্র, আমার সূর্য, আমার সবকিছু। আবার কোহলি ওই ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছিলেন- আমার জীবন, আমার পৃথিবী।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম