Home / উদ্যোগ / প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা দিলেন এটিএম শামসুজ্জামানের চিকিৎসায়
ATM+Shamsuzzaman+mbd

প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা দিলেন এটিএম শামসুজ্জামানের চিকিৎসায়

মাস্টারি বিডি । শিমুল আহসান
সংস্কৃতি প্রতিবেদন । ১৪ মে ২০১৯ । ৩১ বৈশাখ ১৪২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক প্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন।
সোমবার রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য এই অভিনেতার মেয়ে কোয়েলের হাতে চেকটি তুলে দেন প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
ব্যারিষ্টার বিপ্লব এ সময় কর্তব্যরত চিকিৎসকদের কাছে বর্ষীয়ান এ অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন।
শামসুজ্জামানের মেয়ে কোয়েল সাংবাদিকদের জানান, ‘বাবা আগের চেয়ে তুলনামূলক ভাল আছেন।’

গত ২৬ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে নয়টায় পেট ফাঁপা, বার বার বমি ও কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এটিএম শামসুজ্জামান।
অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল বিকেল তিনটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৩ মে দুপুরে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে সে সময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তবে দুদিন পর অবস্থার অবনতি হলে ৬ মে তাকে আবারও লাইফ সাপোর্ট দেওয়া হয়।
এরপর থেকে টানা পাঁচদিন লাইফ সাপোর্টে ছিলেন দেশের খ্যাতিমান এই অভিনেতা।

সবশেষ ১১ মে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ধীরে ধীরে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 8 2026 111111

ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব …

Leave a Reply

Your email address will not be published.