মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
১২ মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১
সবচেয়ে বেশিবার চূড়ায় গিয়ে নিজেই নিজের রেকর্ড ভাঙলেন রিতা। মাউন্ট এভারেস্টে বিশ্বের সবচেয়ে দক্ষ আরোহণকারী গাইডদের মধ্যে তিনি একজন যিনি ২৯তম বারের মতো পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন।
রিতার অভিযানের সংগঠক সেভেন সামিট ট্রেকস থেকে মিংমা শেরপা বলেছেন, কামি রিতা স্থানীয় সময় রবিবার ভোরে ২৯ হাজার ৩২ ফুট উচু শিখরে পৌঁছেছেন।
তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। তিনি ইতিমধ্যে পাহাড়ের নিচের শিবিরে যাওয়ার পথে রয়েছেন। পাহাড়ের আবহাওয়া ভালো এবং চূড়ায় আরোহণের জন্য অনুকূল।
এর আগে রিতা গত সপ্তাহে বেস ক্যাম্প থেকে তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, ‘বিশ্বের শীর্ষে ২৯তম সামিটে আবার ফিরছি… একজনের কাজ, অন্য পুরুষ/নারীর স্বপ্ন।
রিতা গত বছর দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। তিনি ও সহযোগী শেরপা গাইড পাসাং দাওয়া বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের সর্বাধিক আরোহণের খেতাবের জন্য একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দাওয়া ২৭ বার পাহাড়ের চূড়ায় উঠেছেন। রিতা প্রথম এভারেস্টে আরোহণ করেছিলেন ১৯৯৪ সালে এবং তার পর থেকে প্রায় প্রতিবছরই শীর্ষে আরোহণ করছেন।
সূত্র : কালের কন্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম