Home / প্রচ্ছদ / পা দিয়ে লিখে জিপিএ-৫ পেল রাব্বি
1088213f1afebf4ac0d76eb5c663cf5c

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেল রাব্বি

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
১২ মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের অদম্য মেবাধী ছাত্র রফিকুল ইসলাম রাব্বি (১৬)।

প্রায় ৯ বছর আগে এক দুর্ঘটনায় দুই হাত হারিয়ে শত বাধা পেরিয়ে এবার পা দিয়ে লিখেই এ সফলতা অর্জন করেছে সে।

আজ রবিবার (১২ মে) প্রকাশিত এসএসসি ফলাফলে রাব্বি চট্টগ্রামের ভাটিয়ারী হাজী টিএসসি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে। সে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার দরিদ্র দিনমুজুর বজলুর রহমানের ছেলে।

বিজ্ঞান বিভাগের ছাত্র রাব্বি জানায়, সে ২০১৬ সালের ৫ অক্টোবর পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। প্রাথমিক বিদ্যালয় থেকে ভাটিয়ারি ফুটওভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল। তখন ব্রিজের ওপরে থাকা একটি বৈদ্যুতিক তারে আটকা পড়ে সে। এতে তার দুই হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কয়েক মাসের চিকিৎসায় সে সুস্থ হলেও কেটে ফেলতে হয় তার দুই হাত।

অদম্য রাব্বি আরো জানায়, এ ঘটনার পর সবাই ভেবেছিল রাব্বির পড়াশোনা আর হবে না। তবে অদম্য রাব্বি হার মানতে রাজি নয়।

জীবনকে এগিয়ে নিতে সে মুখ দিয়ে লেখার চর্চা শুরু করে। এক পর্যায়ে সে একের পর এক পরীক্ষায় সাফল্য পেতে থাকে। কিন্তু আরো এগিয়ে যেতে সে পা দিয়ে লেখাও আয়ত্ব করে।

অষ্টম শ্রেণি পর্যন্ত মুখ দিয়ে লিখে সাফল্য পেয়ে আরো দ্রুতগতিতে লিখতে পা দিয়ে লেখা শুরু করে। এবার সে ভাটিয়ারী হাজী টিএসসি উচ্চ বিদ্যালয় থেকে পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষা দিয়ে সফলতা পায়।

ভাটিয়ারী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য বলেন, রাব্বির চেষ্টা ছিল। শারীরিকভাবে প্রতিবন্দ্বী হলেও সে নিজেকে কখনো প্রতিবন্দ্বী মনে করেনি। বরং অন্যরা যা পারে সেও তাই পারবে এমনটাই ছিল তার বিশ্বাস। আজ সে বিশ্বাসেই তার এই সফলতা। সে জিপিএ ৫ পাওয়ায় আমরাও গর্ববোধ করছি।

 

 

সূত্র : কালের কন্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …