Home / খেলা / ২০২২ সালে ব্রাজিলের বিপক্ষে খেলবে বাংলাদেশ!
Fifa+2018+mbd

২০২২ সালে ব্রাজিলের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

মাস্টারি বিডি
স্পোর্টস ডেস্ক । ১০ জুলাই ২০১৮ । ২৬ আষাঢ় ১৪২৫

বিশ্বকাপের জন্য নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলাদেশকে তুলে ধরলো ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশ যে বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে সেটি বিশ্বের কাছে তুলে ধরেছে বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফা।

বিশ্বকাপের মঞ্চে নেই বাংলাদেশ। অতীতেও কখনো বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ। অথচ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে চলছে ফুটবলপ্রেমিদের উন্মাদনা। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কিছু কার্যকলাপের ছবি পোষ্ট করে সেখানে ক্যাপশন দিয়েছে ফিফা।

ক্যাপশনে ফিফা লিখেছে, ‘বিশ্বকাপে খেলার যোগ্যতা কখনও অর্জন করতে পারেনি। বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত সমর্থক ফুটবল জ্বরে ভুগছে।’ ক্যাপশন শেষে বাংলাদেশের পতাকার ছবিও দিয়েছে ফিফা।

Fifa+2018+mbd-3

ক্যাপশনের সাথে চারটি ছবি পোষ্ট করেছে ফিফা। প্রথম তিনটি ছবিই বাংলাদেশের পুরান ঢাকার গোল ফেস্টের এবং চতুর্থ ও শেষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার ছবি।

ঐ পোস্টের পর ১৩ ঘন্টায় ৪৫ হাজার লাইক পড়েছে। এছাড়া কমেন্ট বক্সে বিভিন্ন দেশের ফুটবল প্রেমিদের শুভেচ্ছার বার্তায় ভরপুর পোস্টটি।

সেখানে অনেকেই কমেন্ট করেছে,

ব্রাজিলের প্রতি ভালোবাসায় মুগ্ধ তারা। ব্রাজিলের প্রতি এই ভালোবাসার কারণে হলেও ব্রাজিল বাংলাদেশ প্রীতি ম্যাচ দেখতে চান তারা।

Fifa+2018+mbd-4

রিকার্ডো চুনহা নামে এক ব্রাজিলিয়ান লিখেছেন, ‘বাংলাদেশে ব্রাজিলের এত সমর্থক দেখে আমি অবাক হয়ে গেছি। আমি আশা করবো ২০২২ সালে কাতারে বা প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলবে বাংলাদেশ ফুটবল।’ বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 7 2026 11

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ | মাসস রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং …

Leave a Reply

Your email address will not be published.