Home / প্রচ্ছদ / হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বীরপ্রতীক কাঁকন বিবি
kakon+birprotik+back+to+home+mbd

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বীরপ্রতীক কাঁকন বিবি

মাস্টারি বিডি ডটকম
সিলেট । ২৭ আগস্ট ২০১৭ । ১২ ভাদ্র ১৪২৪

বীর প্রতীক কাঁকন বিবি চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় একমাস চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক জানান, শনিবার দুপুরে কাঁকন বিবি হাসপাতাল ছাড়েন। তাঁর চিকিৎসা ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করেছে।

ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ২৬ জুলাই কাঁকন বিবি ওসমানী হাসপাতালের ভর্তি হন।

মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি বাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর হয়ে শুধু গুপ্তচর হিসেবেই কাজ করেননি, করেছেন সম্মুখযুদ্ধও। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরপ্রতীক খেতাব দেয়া হয় তাকে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.