Home / উদ্যোগ / জনদুর্ভোগ কমাতে প্রয়োজন কাজের সমন্বয় : এলজিআরডি প্রতিমন্ত্রী
rangaministermbd

জনদুর্ভোগ কমাতে প্রয়োজন কাজের সমন্বয় : এলজিআরডি প্রতিমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ আগস্ট ২০১৭ । ১২ ভাদ্র ১৪২৪

এলজিআরডি প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা আজ নাগরিক দুর্ভোগ কমাতে সব প্রতিষ্ঠানের সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গূরুত্বারোপ করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেখা গেছে একটি সংস্থা রাস্তা তৈরি করে দিয়ে আসলো, সেটি আবার ওয়াসা খনন করে ফেলল। আবার কিছুদিন পর বিদ্যুৎ বিভাগ গিয়ে বিদ্যুৎ লাইনের জন্য আবার সেটি খনন করে ফেলল। এ কারণেই সিটি কর্পোরেশনের সাথে সকল প্রতিষ্ঠানের সমন্বয় প্রয়োজন হয়’। ফ্লাইওভারগুলোর নির্মাণ কাজের জন্য জনদুর্ভোগ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু ফ্লাইওভারগুলো করতে হবে। আর এক্ষেত্রে জনদুর্ভোগের জন্য আমরা জনগণের কাছে ক্ষমাপ্রার্থী। কোনো ভালো কিছু করতে গেলে একটু কষ্ট স্বীকার করতে হয়’।

রোববার রাজধানীর তেঁজগাওস্থ এফডিসিতে ‘নাগরিক দুর্ভোগ লাঘবে করণীয়’ নিয়ে এক ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি এসব কথা বলেন। ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এবং এটিএন বাংলা যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বর্ষাকালে বিভিন্ন নির্মাণ কাজের কারণ উল্লেখ করে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, ‘জুন থেকে জুন অর্থবছর হওয়ায় যখন নতুন বরাদ্দ দেওয়া হয় তখনই দ্রুত কাজের অগ্রগতি শুরু হয়, আর তখনই শুরু হয় বর্ষাকাল। তখন ঝটপট টাকাটা খরচ করার জন্য কাজ শুরু করা হয়, ফলে দেখা দেয় জনদুর্ভোগ’। তিনি বর্জ্য ও দুগন্ধ লাঘবে আসন্ন কোরবানির ঈদে নিয়ম মেনে নির্দিষ্ট জায়গায় কোরবানি দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহবান জানান। তিনি গণপরিবহনে ভোগান্তি ও যানজট নিরসণে সুষ্ঠু পরিকল্পার পাশাপাশি সামগ্রিক সচেতনতার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন।

প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাইম ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন- অধ্যাপক আবু মোহাম্মদ রইস, জ্যেষ্ঠ সাংবাদিক মাঈনুল আলম ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিরীনা বীথি। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.