Home / জাতীয় / প্রতিদিন খালি হচ্ছে মায়ের বুক, হামে একদিনে আরো ১৬ শিশুর মৃত্যু
25 5 26 111111

প্রতিদিন খালি হচ্ছে মায়ের বুক, হামে একদিনে আরো ১৬ শিশুর মৃত্যু

ঢাকা, রবিবার ২৪ মে ২০২৬ মাসস

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৪৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
রবিবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গেই ১৬ জন মারা গেছে। হামের উপসর্গে ঢাকায় সর্বোচ্চ ১০, ময়মনসিংহে ২ এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে মারা গেছে।

এতে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪৪২ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে।

একই সময়ে সারা দেশে হাম সন্দেহে ৫০ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ জন ছাড়পত্র পেয়েছেন।

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 7 26 1111

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার

রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | মাসস বরিশালে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা …