Home / জীবনশৈলী / হাতের প্রেম চুড়ি
image-381023-1609837806

হাতের প্রেম চুড়ি

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
প্রধানমন্ত্রী | ১৫ জানুয়ারি ২০২৪ | ২ মাঘ ১৪৩০

bride-hand-pic

”সোনার হাতে সোনার কাঁকন, কে কার অরংকার!” চুড়িভরা হাত যেনো হাতভরা প্রেমের রিনিঝিনি। প্রাচীন সভ্যতায় একটি বাক্য খুব প্রচলিত ছিল, বিবাহিত নারীরা চুড়ি না পরলে স্বামীর অমঙ্গল হয়। কুসংস্কার হলেও বাঙালী নারীরা নিজেদের ভাল লাগাকে প্রাধান্য দিতেই বাক্যটি সত্য হিসেবেই মেনে নিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এমন নারী খুঁজে পাওয়া ভার যার হাতে একজোড়া চুড়ি থাকে না।

”কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারিজুরি”… আশা ভোষলের গাওয়া জনপ্রিয় এই গানে স্রোতারা আজও বিমুগ্ধ। চুড়ি বা বালা যে নামেই ডাকা হোক না কেন, বাঙালী নারীদের কাছে এর জনপ্রিয়তা যুগ থেকে যুগান্তর অবধি থাকবে। এটি নারীর সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। আর এর রয়েছে নানা রঙ-ঢঙ। কাপড়ের চুড়ি, কাঁচের চুড়ি, রুপার চুড়ি, স্বর্ণের চুড়ি আরো কত নাম রয়েছে এই গহনার। আজকাল টিনএজদের এক হাতে ঘড়ি আর অন্য হাতে চুড়ি পরতে দেখা যায়। নানান রকম কারুকার্যমণ্ডিত সেই চুড়ি যেন হাতের শোভা। কাঁচ, কাঠ, স্টোন, মাটি ও সুতা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি হয় এই চুড়ি। এই গহনাটির জনপ্রিয়তা বরাবরই একইরকম তবে কাঁচের তৈরি চুড়ির জনপ্রিয়তা সবসময় বেশি থাকে। শাড়ি কিংবা সালোয়ার-কামিজ যেকোনো পোশাকেই বঙ্গ ললনারা হাতভর্তি করে কাঁচের চুড়ি পরতে পছন্দ করে। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার নারীদের ঐতিহ্যগত অলঙ্কার এই চুড়ি। বাংলাদেশের যেকোনো মেলায় এক্সেসরিজ স্টলগুলো নারীদের পদচারণায় থাকে মুখরিত। পাওয়া যায় চুড়ির টুংটাং আওয়াজ। চুড়ির প্রতি নারীর দুর্বলতা অতিতে যেমন ছিল আজও তেমনি আছে।

বিয়ের অনুষ্ঠানে নারীরা সাধারণত বেনারসি বা কাতান শাড়ি পরতে পছন্দ করেন। আর এসব শাড়ি গায়ে জড়ালে অবশ্যই সোনার বালা বা মেটালের গোল্ডেন স্টোন বসানো ভারি চুড়ি পরতে পারেন। যা আপনার সাজকে পরিপূর্ণ করবে। আবার এক হাতে অক্সিডাইজের চুড়িও মানাবে সিল্কের শাড়ির সঙ্গে। অন্য হাতে ঘড়ি পরলে আপনার সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণ। উৎসব-পার্বণে যারা সালোয়ার-কামিজ পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা ওড়না ও সালোয়ারের সঙ্গে অথবা কামিজের রঙের সঙ্গে মিলিয়েও চুড়ি পরতে পারেন। বর্তমানে টিনএজরা পাশ্চত্য পোশাকেই আরামবোধ করেন। আর এসব পোশাকেও চুড়ি খুবই মানাসই হয় যদি সঠিকভাবে বেছে নেওয়া যায়।

ছবি: নেট, লেখাসহায়তা : জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …