
মাস্টারি বিডি ডটকম
চাঁপাইনবাবগঞ্জ । ৯ জুলাই ২০১৭ । ২৫ আষাঢ় ১৪২৪
নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার, হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত সোহেল মাহফুজসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর একটি দল স্থানীয় পুলিশের সহায়তায় শনিবার চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করে। সংবাদ বাসস-এর।
জেলা পুলিশ সুপার (এসপি) টিএম মুজাহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, পুলিশের হেফাজতে থাকা সোহেল মাহফুজকে ঢাকায় পাঠানো হচ্ছে।
তিনি জানান, গুলশানের হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত সোহেল মাহফুজ গতবছরের এ হামলায় আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল।
তিনি আরো জানান, শুক্রবার রাতে শিবগঞ্জে অভিযান চালিয়ে নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার ও হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ ও তার তিন সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।
২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশান হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গিরা হামলা চালিয়ে ২ জন পুলিশ সদস্য এবং ২০ জন দেশি-বিদেশিকে নৃশংসভাবে হত্যা করে। এর মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি নাগরিক। পরদিন ভোরে সেনাবাহিনীর অভিযানে ৫ জঙ্গিসহ ৬জন নিহত হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম