Home / ফটো গ্যালারি / স্তন ক্যান্সারে আক্রান্ত ৭০ ভাগ নারী চিকিৎসা ছাড়াই মারা যান!
Cancer+mbd

স্তন ক্যান্সারে আক্রান্ত ৭০ ভাগ নারী চিকিৎসা ছাড়াই মারা যান!

মাস্টারি বিডি
স্বাস্থ্য ডেস্ক । ০৮ অক্টোবর ২০১৮ । ২৩ আশ্বিন ১৪২৫

দেশে প্রায় ২২ হাজার নারী প্রতিবছর স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এরমধ্যে ৭০ ভাগ চিকিৎসা ছাড়াই মারা যান। ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে স্তন ক্যান্সার দ্বিতীয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিচার্স এন্ড হসপিটাল (এনআইসিআরএইচ)-এর বরাত দিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে জানানো হয়, স্তন ক্যান্সার আক্রান্ত রোগীদের গড় বয়স ৪১ বছর। সব স্তন ক্যান্সার রোগীর মধ্যে ৮৯ শতাংশ ক্যান্সার রোগী বিবাহিত।

বক্তারা বলেন, যে মায়েরা তাদের সন্তানদের বুকের দুধ ১২ মাস পর্যন্ত পান করান তাদের শতকরা ৪ ভাগ স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যাবে। যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমবে শতকরা তিনভাগ।

brest+mbd-3

স্তন ক্যান্সার সচেতনতার ওপর আলোচনা করেন এএমসিজিএইচ-এর অনকোলজি কনসালটেন্ট ডা. সুরা যুকরূপ মমতাহেনা এবং পেইন এন্ড পেলিয়েটিভ কেয়ারের হেড অব ক্লিনিক্যাল অনকোলজি ও সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. এ.এম.এম. শরিফুল আলম।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি বলেন, স্তন ক্যান্সার আক্রান্ত মহিলারা এখনো লোক-লজ্জার ভয়ে সময়মতো ডাক্তারের শরনাপন্ন হয় না। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে পারলে দেশে স্তন ক্যান্সার বহুলাংশে হ্রাস পাবে।

বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শাহানা আফরোজ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এস.এম খলিলুর রহমানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26255

চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল …

Leave a Reply

Your email address will not be published.