
…অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের মধ্যে এখনও চাপা পড়ে রয়েছে। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও হাজার হাজার লোক নিখোঁজ রয়েছে।…

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
আন্তর্জাতিক । ০৮ অক্টোবর ২০১৮ । ২৩ আশ্বিন ১৪২৫
ভূমিকম্প এবং এরপরে সৃষ্ট সুনামির আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। শুধু তাই নয়, দেশটিতে ওই ঘটনায় লাশের সংখ্যা বেড়েই চলেছে।

দেশটির পালু শহর থেকে এখন পর্যন্ত ২ হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে; নিখোঁজ রয়েছে ৫ সহস্রাধিক লোক।
দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের মধ্যে এখনও চাপা পড়ে রয়েছে। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও হাজার হাজার লোক নিখোঁজ রয়েছে।

উদ্ধারকারীরা বলছেন, ৫ সহস্রাধিক লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা সকলেই মারা গেছে বলে মনে করা হচ্ছে। উদ্ধার করতে আরও সময় লাগবে।

সূত্র : বিদেশি পত্রিকা
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম