Home / ফটো গ্যালারি / ‘সূর্য-দ্যা ভিলেন’
surja+the+vilane+mbd-2

‘সূর্য-দ্যা ভিলেন’

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন ডেস্ক | ঢাকা | ০৪ জুন ২০১৯ | ২১ জ্যৈষ্ঠ ১৪২৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সূর্য-দ্যা ভিলেন’। এটি একটি দুর্ধর্ষ সিরিয়াল কিলারের প্রেম কাহিনী। আর এই প্রেম কাহিনীর মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন লাক্স সুপারস্টার নাদিয়া আফরিন মিম এবং মডেল ও অভিনেতা রাসেল খান এস আর।

surja+the+vilane+mbd

শর্টফিল্মটির ‘সূর্য’ চরিত্রে ভূমিকায় অভিনয় করেছেন রাসেল খান এস আর এবং কলেজ পড়ুয়া একটি ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া মিম। দেশ মিডিয়ার ব্যানারে শর্টফিল্মটি পরিচালনা করেছেন আদর সোহাগ।

শর্টফিল্মটির সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি জানান, ‘সম্পূর্ন থ্রিলার ঘরানার শর্টফিল্ম এটি। কিছু রোমান্টিক দৃশ্যে নাদিয়া মিম ও রাসেলের রসায়ন ছিল চোখ ধাঁধানোর মতো, যা দর্শকদের মনে এই জুটিটি জায়গা করে নিবে খুব সহজেই।’

ঈদ উপলক্ষে শর্টফিল্মটি এস এফ মাল্টিমিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.