Home / এই দিন / সুন্দরবন দিবস পালিত হচ্ছে
sundarban+dibos+14+mbd-3

সুন্দরবন দিবস পালিত হচ্ছে

মাস্টারি বিডি ডটকম
খুলনা । ১৪ ফেব্রুয়ারি ২০১৭ । ০২ ফাল্গুন ১৪২৩

বিশ্বঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও ১৪ ফেব্রুয়ারি খুলনায় উদযাপন করা হচ্ছে ‘সুন্দরবন দিবস’ ২০১৭।

এ উপলক্ষে বন বিভাগ ও সুন্দরবন একাডেমীর যৌথ আয়োজনে এবং খুলনা বিশ্ববিদ্যালয়, উইনরক ইন্টারন্যাশনাল, ওয়াইল্ডটীম, খুলনা প্রেসক্লাব, টোয়াস, সিসিইসি ও রূপান্তর এর যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

sundarban+dibos+14+mbd-2

কর্মসূচির মধ্যে রয়েছে- স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জীববৈচিত্র্যে ভরা সুন্দরবন, করবো মোরা সংরক্ষণ’ শীর্ষক চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ।

sundarban+dibos+14+mbd-7

আজ ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কে শুরু হয়েছে সুন্দরবন দিবসের মূল অনুষ্ঠান। অন্যান্যর মধ্যে অতিথি হিসেবে উপস্থিত আছেন মুহাম্মদ মিজানুর রহমান এমপি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং কেসিসি মেয়র মোঃ মনিরুজ্জামান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.