Home / আইন-আদালত / সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার আগাম জামিন
21 2

সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার আগাম জামিন

ঢাকা, সোমবার ২১ অক্টোবর ২০২৪ | মাস্টারি সংবাদ

সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে আগাম জামিন।

কোটা সংস্কার আন্দোলনকালীন আহাদুল ইসলাম নামের একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন। এই মামলায় মোট ১৮০ জন আসামীর মধ্যে জেড আই খান পান্নাকে ৯৪ নম্বর আসামী করা হয়েছে ।

আজ আদালতে উপস্থিত হয়ে আগাম জামিন প্রার্থনা করলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পুলিশ প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত জেড আই খান পান্নাকে আগাম জামিন দেন। আদালতে জেড আই খান পান্নার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম।

রাজধানীর খিলগাঁও থানায় করা এই মামলায় অন্যতম আসামি হিসেবে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 9 26 222

মিরপুরের রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষে চলছে টিকাসহ স্বাস্থ্যসেবা কার্যক্রম, নেই পানি-বিদ্যুৎ

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আজ …