Home / নির্বাচিত সংবাদ / সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ-এঁর অনন্য দৃষ্টান্ত
123654

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ-এঁর অনন্য দৃষ্টান্ত

মাস্টারি বিডি | শেখ নজরুল
ফিচার | ৪ সেপ্টেম্বর ২০২৩ | ২০ ভাদ্র ১৪৩০

Hamid AA

জাতীয় সংসদের ২৪তম অধিবেশন প্রত্যক্ষ করলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (৪ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের বিরতির পর তিনি সংসদের ভিআইপি গ্যালারিতে বসে সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক রাষ্ট্রপতির উপস্থিতির বিষয়টি সংসদকে অবগত করেন। সংসদ সদস্যরা তাঁকে করতালি দিয়ে স্বাগত জানান।

সোমবার বৈঠকে আইন প্রণয়ন কার্যক্রম চলাকালে আবদুল হামিদ সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন। ওই সময় জাতীয় পরিচয় নিবন্ধন আইন উত্থাপন কার্যক্রম চলছিল। আইনটি উত্থাপন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই স্পিকার শিরীন শারমিন সাবেক রাষ্ট্রপতির উপস্থিতির কথা জানান। তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সাবেক রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ আজকের সংসদের বৈঠক প্রত্যক্ষ করছেন।’ এ সময় সংসদ সদস্যরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান।

 পরে অন্য একটি ইস্যুতে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘গত ৫৩ বছরের ইতিহাসে এই সংসদে যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম— সেটা গণতন্ত্রের সৌন্দর্য। সংসদে নীরবে নিভৃতিতে একটি অভূতপূর্ব ঘটনা দেখলাম।’

সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই দেশে একজন স্পিকার ছিলেন। ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন। ডেপুটি লিডার অব দ্য অপজিশন ছিলেন। দুইবার দেশের রাষ্ট্রপতি ছিলেন। কোনও রাষ্ট্রপতির অবসরের পরে সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করেছেন, এটা বোধহয় প্রথম। সেজন্য ওনার থেকে আমরা অনেক কিছু শিখেছি। অনেক কিছু জেনেছি। বাংলাদেশের রাজনীতির গগনে উনি একজন অত্যন্ত সফল রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …