Home / প্রচ্ছদ / শ্রোতা দর্শকের অভাবনীয় ভালোবাসায় সিক্ত ‘হঠাৎ তোমায় লেগেছে ভালো’
sharalipi+singer+hmv+mbd

শ্রোতা দর্শকের অভাবনীয় ভালোবাসায় সিক্ত ‘হঠাৎ তোমায় লেগেছে ভালো’

হঠাৎ মনে হতে পারে পুরনো দিনের কোনো গান শুনছি। সেই একই বাণী একই সুর একই গায়কি একই আবেশ। কিছুক্ষণের জন্যে আপনি ফিরে যেতে পারেন স্বর্ণালী দিনে।…

মাস্টারি বিডি | শিমুল আহসান
বিনোদন ডেস্ক | ঢাকা | ১৪ জুন ২০১৯ | ৩১ জ্যৈষ্ঠ ১৪২৬

হঠাৎ মনে হতে পারে পুরনো দিনের কোনো গান শুনছি। সেই একই বাণী একই সুর একই গায়কি একই আবেশ। কিছুক্ষণের জন্যে আপনি ফিরে যেতে পারেন স্বর্ণালী দিনে। বলছি সম্প্রতি নির্মিত একটি গানের কথা- ‘হঠাৎ তোমায় লেগেছে ভালো’।
গানটি গেয়েছেন সময়ের স্বর্ণালী কণ্ঠের অধিকারী তানজিনা করিম স্বরলিপি। আমাদের স্বরলিপি।
নতুন এই গানটি গত পরশু প্রকাশ পায় ফেইসবুকে। আর প্রকাশের পরপরই শ্রোতা দর্শক গানটির প্রতি ব্যাপকভাবে আকর্ষিত হয়েছেন। গত দুদিনে শেয়ার এবং ভিউ দেখে মনে হচ্ছে এখনও সুর বাণী এবং কথাসমৃদ্ধ গানের প্রতি শ্রোতা দর্শকদের ভালোবাসা ও সমর্থন অক্ষুন্নই আছে।

ছন্দময় দোলাজাগানো গানটি লিখেছেন কবি শেখ নজরুল। গানটির সুর করেছেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শোয়েব শিবলী। সঙ্গীতায়োজনে ছিলেন ভার্সেটাইল মিউজিশিয়ান বিনোদ রায়। এর শব্দধারণ ও সমন্বয়ে ছিলেন পুলক বড়ুয়া।

HM Voice (Head Master Voice) এর ব্যানারে নির্মিত ‘হঠাৎ তোমায় লেগেছে ভালো’ গানটির স্টুডিও ভার্সন খুব শিগগিরি মুক্তি পাবে HM Voice এর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটির নির্মাণে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন মাহবুব আহসান শিমুল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.