Home / জাতীয় / রাষ্ট্রপতিকে তাজিক রাজধানীতে লালগালিচা সংবর্ধনা
President+tajikistan+mbd-3

রাষ্ট্রপতিকে তাজিক রাজধানীতে লালগালিচা সংবর্ধনা

মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় ডেস্ক | ঢাকা | ১৪ জুন ২০১৯ | ৩১ জ্যৈষ্ঠ ১৪২৬

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রাতে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে পৌঁছলে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

রাষ্ট্রপতি তাজিকিস্তানে কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) পঞ্চম সম্মেলন এবং উজবেকিস্তানে অপর একটি অনুষ্ঠানে যোগ দিতে ৭ দিনের সফরে আজ রাতে দুশানবেতে পৌঁছেছেন।

President+tajikistan+mbd-2

তাজিকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষের সভাপতি ও নগরীর ডেপুটি মেয়র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতি ১৬ জুন উজবেকিস্তান সফরে যাবেন।
রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- তাঁর স্ত্রী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং রেজোয়ান আহম্মদ তৌফিক এমপি।

রাষ্ট্রপতি ১৯ জুন দেশে ফিরবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.